মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ফিচার ফোন দিয়ে যাত্রা শুরু

বাংলাদেশে এলো এইচএমডি মোবাইল


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৬ বিকাল ৫:১০

দেশের প্রযুক্তি বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নকিয়া মোবাইল ফোনের মূল প্রতিষ্ঠান হিউম্যান মোবাইল ডিভাইসেস (এইচএমডি)। শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে নিজেদের ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারজাতকরণ শুরু করেছে ইউরোপভিত্তিক প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির প্রথম পণ্য হিসেবে দেশে আনা হয়েছে সাশ্রয়ী মূল্যের ফিচার ফোন ‘এইচএমডি ১০১’। ফোনটি স্থানীয়ভাবে সেলেক্সট্রার নিজস্ব কারখানায় উৎপাদন করা হচ্ছে। বগুড়ার মম ইন হোটেলে উত্তরবঙ্গের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উপস্থিতিতে ফোনটির উদ্বোধন করা হয়।

এইচএমডি জানায়, বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যোগাযোগের জন্য ফিচার ফোন ব্যবহার করেন। পাশাপাশি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও ডিজিটাল ডিটক্সের সুবিধার কারণে অনেক চাকরিজীবী ও ভ্রমণকারীও সেকেন্ডারি ডিভাইস হিসেবে ফিচার ফোন বেছে নেন। এসব ব্যবহারকারীর চাহিদা বিবেচনায় রেখে নতুন ফোনটি তৈরি করা হয়েছে।

নকিয়ার মালিক' এইচএমডি নিজ নামে ফিচার ফোন বানাচ্ছে দেশে

এইচএমডি ১০১ ফোনে রয়েছে ১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা একবার চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত কথা বলার সুবিধা দেবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে আরও রয়েছে ডুয়াল এলইডি টর্চ, বিল্ট-ইন এমপিথ্রি প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও এবং স্বয়ংক্রিয় কল রেকর্ডিং সুবিধা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর সংরক্ষণক্ষমতা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এইচএমডির ইমার্জিং এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার বিবেক খান্ডেলওয়াল বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। মানের সঙ্গে আপস না করে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য প্রযুক্তি গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

এইচএমডি বাংলাদেশের বিজনেস ম্যানেজার কাজী আল আমীন বলেন, “ফিচার ফোন এখনো দেশের লাখো মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। উত্তরবঙ্গ থেকে এইচএমডি ১০১-এর যাত্রা শুরু হওয়া আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। নকিয়ার পরিচিত স্থায়িত্ব এবং এইচএমডির আধুনিক সুবিধার সমন্বয় এই ফোনে পাওয়া যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান, চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ।

Parisreports / Parisreports

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

নিউ ইয়র্কে ভিওন-বাংলালিংকের বিনিয়োগ সম্মেলন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট

বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে টেকনোর ক্যামন স্লিম ৫জি, সঙ্গে ক্যামন এয়ার

ধ্বংসস্তূপে আটকে পড়াদের কাছে ওষুধ পৌঁছে দেবে সাইবর্গ তেলাপোকা!

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে বিশ্ববাজারে বিলিবিলি

মুখের স্বাস্থ্যের অবস্থা জানাবে এই ব্রাশ

ফরচুন গ্লোবাল ৫০০-এ ২৩২তম শাওমি