সোমবার, ৬ জুলাই, ২০২৬

পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬-৭-২০২৬ দুপুর ১১:৩০

কখনো অফিস ডেস্কে, কখনো কফিশপের টেবিলে, আবার কখনো বিশেষ মুহূর্তের কোনো ছবিতে একটি স্মার্টফোন অনেক সময় অজান্তেই হয়ে ওঠে পুরো দৃশ্যের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই এখন এটি শুধু যোগাযোগের মাধ্যম নয়; বরং ব্যক্তিগত রুচি, স্টাইল ও ব্যক্তিত্বের প্রকাশ। এ কারণেই প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি স্মার্টফোনের ডিজাইনও এখন সমান গুরুত্বপূর্ণ। এই পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো নিয়ে আসছে নতুন ভিভো ওয়াই৫০০। আধুনিক ডিজাইন ও প্রিমিয়াম ফিনিশের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি দৈনন্দিন ব্যবহারের জন্যও উপযোগী।

প্রথম দেখাতেই নজর কাড়বে ভিভো ওয়াই৫০০-এর ডিজাইন। মহাকাশযানের পোর্টহোল থেকে অনুপ্রাণিত নেব্যুলা উইন্ডো ক্যামেরা মডিউল ডিজাইন ফোনটির পেছনের অংশে যোগ করবে এক ভিন্ন মাত্রা। ডুয়াল- প্লেটিং প্রসেসে তৈরি মেটালিক ফ্রেম ও সাটিন ম্যাট ব্যাক প্যানেল শুধু প্রিমিয়াম লুকই দেবে না, বরং আরামদায়ক গ্রিপের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারে ফিঙ্গারপ্রিন্ট ও দাগও কম পড়বে। ভিভো ওয়াই৫০০ আসছে দুটি আকর্ষণীয় রঙে- পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু। পার্ল হোয়াইটের কোমল আভা ও সূক্ষ্ম ঝিলিক ফোনটিকে দেবে পরিচ্ছন্ন ও মার্জিত একটি লুক। অন্যদিকে, রাতের আকাশের গভীরতা থেকে অনুপ্রাণিত মিডনাইট ব্লু প্রকাশ করবে আধুনিক ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। এছাড়া, ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সমৃদ্ধ আল্ট্রা-থিন বেজেলের ডিসপ্লের সাথে প্রায় ফুল-স্ক্রিন ভিউয়িং অভিজ্ঞতা দেবে এবং ফোনটির আকর্ষণীয় ডিজাইনকে আরও ফুটিয়ে তুলবে।

অফিস, ক্যাফে কিংবা প্রতিদিনের নানা মুহূর্তে ভিভো ওয়াই৫০০ সহজেই হয়ে উঠতে পারে স্টাইলের একটি অংশ। এটি শুধু একটি স্মার্টফোন নয়, বরং নিজের ব্যক্তিত্ব ও রুচি প্রকাশেরও একটি মাধ্যম। আসন্ন এই উন্মোচনকে আরও বিশেষ করে তুলতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসোর সঙ্গে অংশীদারত্ব করেছে ভিভো। এই সহযোগিতার অংশ হিসেবে আগামী ৮ জুলাই থেকে ভিভো ওয়াই৫০০ প্রি-বুক করলে ক্রেতারা পাবেন আকর্ষণীয় পেনপেন ডল, একটি আকর্ষণীয় ফোন কভার এবং এক্সক্লুসিভ স্টিকার। ফলে নিজের পছন্দমতো ফোনকে সাজিয়ে নেওয়া যাবে।

নজরকাড়া ডিজাইন, আকর্ষণীয় রং, প্রিমিয়াম ফিনিশ এবং মিনিসোর সাথে বিশেষ এই অংশীদারত্বের মাধ্যমে ভিভো ওয়াই৫০০ স্টাইল, সৃজনশীলতা ও দৈনন্দিন ব্যবহারিকতার এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে প্রস্তুত।

Parisreports / Parisreports

স্মার্টফোনের দাম কমাল টেকনো

পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০

অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন 

হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ

আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স

 ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন

গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো