বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২৬ রাত ১০:২৬

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জলিল পন্ডিত নামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার মরদেহ অসিয়ত করে যাওয়া স্থানে দাফন করতে না দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন সন্তানের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জলিল পন্ডিত মোট ৫টি বিয়ে করেন এবং তার ৫টি সংসারে মোট ১০ জন সন্তান রয়েছে। শনিবার ভোরে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর অসিয়ত মতে নির্ধারিত জমিতে তাকে সমাহিত করার জন্য কবর খোঁড়া শুরু হলে কবরের স্থান ও জমির ভাগ ভাটোয়ারা নিয়ে জলিল পন্ডিতের সন্তানদের মধ্যে ঝগড়া শুরু হয়। 

সন্তানদের একপক্ষের অভিযোগ, জলিল পন্ডিত চতুর্থ সংসারের ছোট মেয়ে খাদিজা আক্তারের নামে গোপনে দলিল করে অধিকাংশ সম্পত্তি দিয়ে গেছেন এবং সে জমিতেই তাকে দাফন করতে হবে। আর এতেই বাঁধে বিপত্তি। আরেকপক্ষ সে দাবি মানেনি। কবরের জন্য স্থান নির্ধারণ নিয়েই মূলত বাবার মরদেহ দাফনের পরিবর্তে উঠানে রেখেই সন্তানদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলে এবং স্বজন ও আশেপাশের লোকজন এগিয়ে এসে বাড়ির উঠানের এক কোণে দাফন করেন বৃদ্ধ জলিল পন্ডিতকে।

এ বিষয়ে শশীভূষণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন,বর্তমানে জলিল পন্ডিতের ২ স্ত্রী রয়েছে। তার ১০ সন্তান। সন্তানদের মধ্যে মধ্যে জমি নিয়ে বিরোধের জেরেই এ ঘটনার সূত্রপাত। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সন্তানদের শান্ত করেছে। পরে মরদেহটি দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাইনি।

Parisreports / Parisreports

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক