বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
উজান থেকে আসা ঢলে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারসহ বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এতে অসময়ে বন্যার আশঙ্কা দেখছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, অসময়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে চরম দূর্ভোগ ও সমস্যায় পড়তে হবে তাদের।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে। সকাল ৯টায় কুড়িগ্রামের চিলমারী পয়েন্টে এই নদের পানি ২০ দশমিক ০৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৯ দশমিক ৮০ মিটার। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানির বিপৎসীমা ২৩ দশমিক ২৫ মিটার।
দুধকুমার নদের পানি কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে ২৭ দশমিক ১১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ০৭ মিটার। এ পয়েন্টে দুধকুমার নদের পানির বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার।
এদিকে ধরলা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে কুড়িগ্রামের ব্রিজ পয়েন্টে ২২ দশমিক ৭৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। গতকাল সকাল ৯টায় পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছিল ২২ দশমিক ৮৫ মিটার। ব্রিজ পয়েন্টে ধরলা নদীর পানির বিপৎসীমা ২৬ দশমিক ০৫ মিটার।
আর তিস্তা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে রংপুরের কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৩১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ২৭ মিটার। কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির বিপৎসীমা ২৯ দশমিক ৩১ মিটার।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তিস্তাপাড়ে ৩২ মিলিমিটার, ব্রহ্মপুত্রপাড়ে ৬৫ মিলিমিটার, দুধকুমারপাড়ে ৪ মিলিমিটার এবং ধরলাপাড়ে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীপাড়ের সারডোব এলাকার কৃষক জসিম উদ্দিন বলেন, যেভাবে বৃষ্টি হচ্ছে, আর উজান থেকে পাহাড়ি ঢলের পানি আসছে, তাতে ঈদের আগেই বন্যা হতে পারে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদপাড়ের পাত্রখাতা এলাকার কৃষক নজরুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। পানি এলাকায় ঢুকে পড়ছে। ঈদের আগে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিনি বলেন, চর এলাকা থেকে এখনো সব ফসল ঘরে তোলা যায়নি। অসময়ে বন্যা পরিস্থিতি দেখা দিলে চরের কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা