শনিবার, ৯ মে, ২০২৬

অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন 


তথ্যপ্রযুক্তি ডেস্ক photo তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২৬ রাত ৯:৪

দেশের বাজারে অনার ৬০০ সিরিজের ‘অনার ৬০০ প্রো’, ‘অনার ৬০০’ ও ‘অনার ৬০০ লাইট’ মডেলের নতুন তিন প্রিমিয়াম স্মার্টফোন উন্মোচন করেছে অনার বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টওয়াচ এবং ইয়ারবাড উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, ‘প্রযুক্তির উদ্ভাবন থেকে শুরু করে গ্রাহকের হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত প্রতিটি স্তরে কাজ করার জন্য আমরা আলফা ল্যাব স্থাপন করেছি। এই গবেষণাগারে ফোনের ব্যাটারি, পর্দা, রোবোটিকস ও এআই নিয়ে গবেষণা চলছে। ২০২৫ সালে সৌদি আরবে আমরা ২৫ লাখ গ্রাহকের মাইলফলক স্পর্শ করেছি এবং শ্রীলঙ্কায় আমাদের অবস্থান বর্তমানে শীর্ষে। বাংলাদেশে আইকনিক এআই ইমেজিং প্রযুক্তির অনার ৬০০ সিরিজ এবং বিভিন্ন এআইওটি পণ্য আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

অনার বাংলাদেশের বিজনেস বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অনার একটি আস্থার নাম হয়ে উঠেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতেই আমরা নতুন এই সিরিজটি নিয়ে এসেছি।

নতুন মডেলের স্মার্টফোন হাতে অতিথিরা

অনুষ্ঠানে জানানো হয়, অনার ৬০০ সিরিজের ফোনগুলোর প্রধান আকর্ষণ হচ্ছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। অনারের নিজস্ব ‘এআই ইমেজ টু ভিডিও ২.০’ টুলও রয়েছে ফোনগুলোতে। টুলটির মাধ্যমে সাধারণ স্থির ছবি থেকে মুহূর্তেই উচ্চমানের ভিডিও তৈরি করা সম্ভব। এ ছাড়া একাধিক ছবি ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণের মতো চমৎকার সব উদ্ভাবনী ফিচার যুক্ত করা হয়েছে ফোনগুলোয়।

অনারের নতুন স্মার্টফোন

সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন অনার ৬০০ প্রো-তে ব্যবহার করা হয়েছে ম্যাট ধাতব কাঠামো। স্থায়িত্বের জন্য এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিং, যা ফোনটিকে পানি ও ধূলিকণা থেকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করবে। উন্নত রেজোল্যুশনের ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রানাইট ক্যামেরা এবং টেলিফটো স্থিতিশীলতার সুবিধা। ফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। কমলা, কালো ও সোনালি রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা। সিরিজের অন্য দুটি মডেল অনার ৬০০ এবং অনার ৬০০ লাইটেও আধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন দুটির দাম যথাক্রমে ৬৯ হাজার ৯৯৯ ও ৪৪ হাজার ৯৯৯ টাকা।

Parisreports / Parisreports

অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন 

হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি

কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত

টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ

আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল

টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স

 ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন

গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো

সুবর্ণচরের শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট সচেতনতা কর্মশালা

এনইআইআর সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও