হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!
রাজশাহীতে কীটনাশক পান করে হাসিনা খাতুন (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে তিনি মারা যান। এরপর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
হাসিনার স্বজনেরা জানান, হাসিনা দুমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে তার সঙ্গে স্বামী রাতুন, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুজন বন্ধু ছিলেন। হাসিনা মারা গেলে তার মরদেহর শরীর থেকে গহনা খুলে নেয়া হয়। এরপর হাসিনার স্বামীসহ সবাই হাসপাতাল থেকে পালিয়ে যান।
হাসিনার স্বামী রাতুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি মোল্লাপাড়া গ্রামে। রাতুলের বাবার নাম ছবি। আর হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় ৭ মাস আগে রাতুলের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদক কারবারি। নিজে মাদক সেবনও করেন। বিয়ের পর থেকে তিনি হাসিনাকে চাপ দিচ্ছিলেন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে। ওই টাকায় রাতুল মাদক কারবার করবেন। কিন্তু হাসিনা বাবার বাড়ি থেকে টাকা এনে দেননি। এজন্য তাকে প্রায়ই নির্যাতন করতেন রাতুল। নির্যাতন সইতে না পেরে দুমাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার (৪ মে) দিবাগত রাতে কীটনাশক পান করেন। এরপর তাকে প্রথমে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে হাসিনা মারা যান। মৃত্যুর পর তার শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যান স্বামীসহ অন্যরা।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় বুধবার (৬ মে) হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ওসি জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে হাসিনার মরদেহ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ময়নাতদন্তের পর বাবার বাড়ির লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা