যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নিলুফার ইয়াসমিন (৪২) নামে বাংলাদেশি এক নারী দোকানকর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহত ইয়াসমিন লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও নিহত ইয়াসমিনের ভাই কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন মানিকও বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইয়াসমিনের মর্মান্তিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৭টা ১৪ মিনিটে ফোর্ট মায়ার্সের একটি কনভিনিয়েন্স স্টোরের সামনে ইয়াসমিনের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও লি কাউন্টি ইএমএস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে সকাল ৭টা ২৭ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ রোবার্ট জোয়াসিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি হাতুড়ি দিয়ে দোকানের সামনে পার্ক করা একটি কালো গাড়ির কাঁচ ভাঙচুর করে। পরে দোকান থেকে ইয়াসমিন বের হলে ওই ব্যক্তি তার ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারী তার মাথায় একাধিক আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।
ফোর্ট মায়ার্স পুলিশের বরাত দিয়ে শাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ কে-৯ ইউনিট ও শেরিফের এভিয়েশন ইউনিট নিয়ে অভিযান চালায়। নিরাপত্তার স্বার্থে আশপাশের তিনটি স্কুল সাময়িকভাবে লকডাউন করা হয়। প্রথমদিকে সন্দেহভাজন পালিয়ে গেলেও পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
Parisreports / Parisreports
হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান
হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া
শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান
শান্তি চুক্তি: ট্রাম্প দাবির মুখে ইরানের ‘ধীরে চলো’ নীতি
স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান
ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫
ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের
সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু
ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প
এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন
বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র