রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪-৪-২০২৬ দুপুর ১০:৫৫

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তৈরি হয়েছে জ্বালানি সংকট। যার বড় প্রভাব পড়েছে পাকিস্তানে। দেশটিতে গতকাল রাতে ঘোষণা দিয়ে কয়েক ঘণ্টার মধ্যে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ করা হয়েছে। যার ব্যাপক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে রাজধানী ইসলামাবাদে আগামী ৩০দিনের জন্য সব গণপরিবহনের ভাড়া ফ্রি করে দিয়েছে পাকিস্তান সরকার। শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে বলেছেন, “প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। যা কাল শনিবার থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।”

এদিকে গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। এতে দেখা গেছে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। আর ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।  

পাক জ্বালানিমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, “আন্তর্জাতিক বাজার অনুযায়ী আজকের (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাম বাড়ায় এখন থেকে প্রতিলিটার পেট্রোল ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (১ দশমিক ৬৪ ডলার) বিক্রি হবে। যা শুক্রবার থেকেই কার্যকর।”

“অপরদিকে ডিজেলের ক্ষেত্রে, যেটি আমাদের শ্রমিক এবং গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ডিজলের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপি (১ দশমিক ৮৬ ডলার)।”

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা