সোমবার, ২২ জুন, ২০২৬

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৬ সকাল ৫:৪৫

ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)-এর হামলায় ২ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিনে লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীও আছেন।

এছাড়া আহত হয়েছেন আরও ১ হাজার ৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ২৮ মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর দ্বিতীয় দিন ২ মার্চ ইরানের প্রতি সংহতি জানিয়ে উত্তর ইসরায়েলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)-এর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে লেবাননভিত্তিক মুসলিম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকারের মদতপুষ্ট এবং একনিষ্ঠ সমর্থক।

হিজবুল্লাহর এই হামলার পর থেকে লেবাননে বিমান অভিযান শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ২ মার্চের পর থেকে প্রতিদিনই বিমান অভিযান চালাচ্ছে ইসরায়েল।

Parisreports / Parisreports

হরমুজ প্রণালি আবার বন্ধ করলো ইরান

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া

শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান

শান্তি চুক্তি: ট্রাম্প দাবির মুখে ইরানের ‘ধীরে চলো’ নীতি

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে রোববার সই হচ্ছে না: ইরান

ভারতে সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

ইউরোপে পৌঁছানোর চেষ্টায় সাগরে প্রাণ গেছে ১৩০০ জনের

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠকে বসতে পারেন ট্রাম্প

এআই নকশায় বিশ্বের প্রথম ভ্যাকসিন

বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের