শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২৬ বিকাল ৭:৩৯

ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত মার্কিন কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমানটিতে মোট চালক ও সহ-চালক-সহ মোট ৬ জন সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে চার জনই নিহত হয়েছেন, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) আজ শুক্রবার সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।

গতকাল ইরাকের পশ্চিমাঞ্চলে ধ্বংস হয় একটি  কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে সেন্টকোমের পক্ষ থেকে এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, ‘ইরাকের আকাশ সীমায় দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে। ধ্বংস হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং উড়োজাহাজ।’

বার্তায় আরও বলা হয়েছিল, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো— তা তদন্ত করা হচ্ছে। তবে শত্রুদের হামলার কারণে এমন ঘটেনি।

তবে সেন্টকোমের এই বার্তার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উড়োজাহাজটি ভূপাতিত করার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

টেলিগ্রাম পোস্টে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। তবে ওয়াশিংটন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

আকাশে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য রি-ফুয়েলিং বিমান ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী গত শতকের পঞ্চাশের দশক থেকে নিয়মিত রি-ফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করছে এবং এই উড়োজাহাজ মার্কিন প্রতিরক্ষা বাহিনীর জন খুবই গুরুত্বপূর্ণ।

যে উড়োজাহাজটি ইরাকে ভূপাতিত হয়েছে, সেটি মার্কিন কোম্পানি বোয়িং-এর তৈরি। গত শতকের পঞ্চাশের দশক ও ষাটের দশকে যে মডেলের রি-ফুয়েলিং বিমান ব্যবহার করত মার্কিন বিমানবাহিনী, ধ্বংস হওয়া বিমানটিও সেই একই মডেলের।

Parisreports / Parisreports

সম্মাননা পেলেন সংস্কৃতিজন নীলুফার জাহান ও হাসনাত জাহান

ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত, নিহত ৪ মার্কিন সেনা

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

ইরানকে ‘সর্বোচ্চ পরাজয়ের’ সতর্কবার্তা সৌদির

নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

মার্কিন সাবমেরিনের হামলা ইরানি জাহাজে, নিহত ৮৭

মধ্যপ্রাচ্যে সংঘাতে বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ

ইরানের বিরুদ্ধে একাট্টা হচ্ছে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো