অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। দেশটির একটি জাতীয় উদ্যানে এই দাবানল ছড়িয়ে পড়েছে এবং সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে ইতোমধ্যেই গ্রাস করেছে আগুন। শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।
অস্ট্রেলিয়ান দমকলকর্মীরা শুক্রবার বলেছেন, তারা দেশটির একটি জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণ করতে কাজ করছেন। দাবানলটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলটিকে গ্রাস করেছে।
অন্যদিকে সিডনি থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় প্রদেশ ভিক্টোরিয়া গত সপ্তাহে চরম দাবানল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এসময় অসংখ্য দাবানলের কারণে কয়েক ডজন গ্রামীণ জনগোষ্ঠীকে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নিতে হয়েছে।
প্রাদেশিক নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র লুক হেগার্টি বলেন, এই দাবানলে এখন পর্যন্ত মেলবোর্ন থেকে ২৪০ কিলোমিটার পশ্চিমের গ্র্যাম্পিয়ানস ন্যাশনাল পার্কের ৭৪ হাজার হেক্টর এলাকা পুড়ে ভস্মীভূত হয়েছে।
তিনি অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিকে বলেন, আমরা এমন একটি দাবানল নিয়ে কথা বলছি যা মোটামুটি সিঙ্গাপুরের আয়তনের সমান অঞ্চলকে পুড়িয়ে দিয়েছে। আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আসছে তবে গ্র্যাম্পিয়ানদের ৩৬০ কিলোমিটারেরও বেশি আয়তনের দাবানল নিয়ন্ত্রণ করতে সময় লাগবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলে বসতবাড়ির ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনও প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, উত্তর গোলার্ধের দেশগুলোতে যে সময় থেকে শীতকাল শুরু হয়, দক্ষিণ গোলার্ধের দেশ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সে সময় গ্রীষ্মকালে প্রবেশ করে। গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় দাবানল প্রায় নিয়মিত একটি দুর্যোগ।
২০১৯-২০ সালের গ্রীষ্মে দাবানলে অস্ট্রেলিয়ায় তুরস্কের মোট আয়তনের সমপরিমাণ এলাকা আগুনে ভস্মিভূত হয়েছিল, যাতে নিহত হয়েছিলেন অন্তত ৩৩ জন। আর তুরস্কের আয়তন ৭ লাখ ৮৩ হাজার ৫৬০ বর্গকিলোমিটার।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস