নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ঘটনার মূল হোতা নূর মোহাম্মদ ওরফে নূরা। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্ত নূরাকে খুঁজে পাওয়া যায়নি। এদিকে দুই ধর্ষক ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে সালিশ বৈঠকের বিচারক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে,ধর্ষণের বিচার চাওয়ায় বাবার হাত থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে কিশোরী মেয়েকে পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ সরিষা ক্ষেতে ফেলে দেওয়া হয়। শুক্রবার দিবাগত রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মহিসাষুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মহিসাষুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও মাধবদী কোতয়ালীরচর নাজির দেওয়ানের ছেলে আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫)। আহাম্মদ আলীর ছেলে মো. ইমরান দেওয়ান (৩২), হোসেন বাজার এলাকার মৃত মজিবুরে ছেলে গাফ্ফার (৩৪)। ধর্ষক নুরার চাচাতো ভাই ও একই এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে এবাদুল্লাহ (৪০), মো. আজগর আলীর ছেলে মো. আইয়ুব (৩০)।
মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা পেশায় একজন রিকশাচালক। এদিকে কিশোরীকে ধর্ষণ ও ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জেলাজুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়। অন্যদিকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা