সরকার পতনের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া
আলবেনিয়ার উপ-প্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন টেন্ডারে হস্তক্ষেপ এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভে নামে বিরোধী দলীয় নেতা-কর্মীরা।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস আর রাবার বুলেট ছুড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাথর ছুড়ে বিক্ষোভকারীরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি জানিয়েছে যে তাদের প্রায় ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোসিউ এই অস্থিরতার নিন্দা জানিয়ে বলেন, ভাঙচুরের ঘটনা এবং পুলিশের উপর আক্রমণ ক্ষমার অযোগ্য অপরাধ।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২