রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তার ঘোষণা আফগানিস্তানের


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২৬ সকাল ৫:৬

ইরানের ওপর যুক্তরাষ্ট্র কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সহায়তা চাইলে তাদের সহায়তা করার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) বলেন, “ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে।”

ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে তিনি উল্লেখ করেন, তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাধবে না।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়। তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী রণতরী অব্রাহাম লিঙ্কনসহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে।

আশঙ্কা করা হচ্ছে যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে হামলা চালাবে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে।

বার্তাসংস্থা রয়টার্স দুদিন আগে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি নির্দেশ দেন তাহলে ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলা চালানো হবে। 

প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধান পাওয়ার আশা প্রকাশ করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি মনে করছেন আলোচনা সফল হবে না। এদিকে গত কয়েক বছর ধরে আফগানিস্তান এবং ইরানের মধ্যে অর্থনৈতিকসহ সবদিকে সম্পর্ক ভালো হয়েছে।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা