রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-২-২০২৬ সকাল ৬:৪৩

সৌদি আরবে নীরবে বিত্তশালী প্রবাসীদের কাছে মদ বিক্রি শুরু হয়েছে। মদ বিক্রির ওপর ৭৩ বছরের নিষেধাজ্ঞা সরানোর পর বড় এই নীতিগত পরিবর্তন। ভবিষ্যতে এই শিথিলতা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

দশকের পর দশক ধরে রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার রাজধানীর অন্যান্য অংশ থেকে আলাদা এক পরিবেশ বজায় রেখেছে। দূতাবাস ও অভিজাত আবাসন সমৃদ্ধ এই এলাকার ক্যাফে সংস্কৃতি তরুণ সৌদি ও প্রবাসীদের আকর্ষণ করে। এখন এই অভিজাত পাড়ার একটি কমপ্লেক্সের ভেতরে ছোট একটি দোকানে  বিত্তশালী অমুসলিম প্রবাসীদের জন্য নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রি হচ্ছে।

সৌদি আরব ১৯৫২ সালে মদ বিক্রি নিষিদ্ধ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি আরও উদার ও বিনিয়োগবান্ধব সমাজ হিসেবে নিজেদের উপস্থাপনের চেষ্টা করছে। তারা নতুন করে সিনেমা হল চালু করেছে, আয়োজন করছে কনসার্টও।

তবে আইনগতভাবে মদ বিক্রির নীরব সম্প্রসারণকে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রিয়াদে মদের এই দোকানটি প্রথম চালু হয় ২০২৪ সালের জানুয়ারিতে। শুরুতে কেবল অমুসলিম কূটনীতিকরা এই দোকানে প্রবেশ করতে পারতেন। ২০২৫ সালের শেষ দিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নতুন নিয়ম চালু করা হয়, যার আওতায় এখন বিত্তশালী অমুসলিম প্রবাসীরাও সেখানে গিয়ে বিয়ার, ওয়াইন ও স্পিরিট কিনতে পারেন।

এই দোকান থেকে মদ কেনার জন্য প্রবাসীকে হয় বছরে ১ লাখ সৌদি রিয়াল (প্রায় ৩২ লাখ ৬১ হাজার টাকা) ব্যয়ে প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকতে হবে, অথবা মাসে অন্তত ৫০ হাজার রিয়াল (প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা) আয়ের প্রমাণ দেখাতে হবে।

পারমিটধারী হোক বা না হোক, সবাইকে প্রবেশপথে নিরাপত্তারক্ষীদের কাছে তাদের আবাসিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় ও আবাসিক অবস্থার তথ্য উল্লেখ থাকে। যাদের প্রিমিয়াম পারমিট নেই, তাদের ক্ষেত্রে কোম্পানি প্রদত্ত স্যালারি সার্টিফিকেট বা চিঠি দেখাতে হবে। বিদেশি পর্যটকদের এই দোকানে প্রবেশের অনুমতি নেই।

দোকানে প্রবেশের আগে গ্রাহকদের মোবাইল ফোন বিশেষ সিলযুক্ত ব্যাগে সংরক্ষণ করা হয়। কখনও কখনও এক ঘণ্টার বেশি সময় ধরে লাইন ধরে অপেক্ষা করতে হয়, তবে ভেতরে ঢোকার পর প্রক্রিয়াটি তুলনামূলকভাবে সহজ বলে জানান দোকানটির নিয়মিত গ্রাহকরা।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা