রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তানে তুষারপাত-ভারী বৃষ্টিতে নিহত অন্তত ৬১


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৬ সকাল ৬:১৩

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জনের প্রাণহানি ঘটেছে। গত তিন দিনে দেশটিতে প্রাকৃতিক এই দুর্যোগে আরও অনেকে আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) বলেছে, গত তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ৬১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।

তবে এই দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এএনডিএমএ। এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের ওই ঘটনা ঘটেছে।

ভারী তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ ও রাজধানী কাবুলে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনাও ঘটেছে।

দুর্বল অবকাঠামোর কারণে আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কবলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে। দেশটিতে এই ধরনের চরম আবহাওয়া স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীকে আরও বেশি অসহায় করে তোলে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা