রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, ১০ জনের মরদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২৬ সকাল ৫:১১

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের প্রত্যন্ত এলাকায় বিধ্বস্ত হওয়া একটি বিমান থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ঘটেছে এই ঘটনা।

ধ্বংস হওয়া সেই বিমানটি এটিআর ৪২-৫০০ টারবোপ্রপ জেট উড়োজাহাজ। এই ধরনের উড়োজাহাজগুলো মাঝারি আকৃতির হয়ে থাকে। যে ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে— তাদের মধ্যে ৭ জন কেবিন ক্রু এবং ৩ জন যাত্রী।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ইন্দোনেশীয় বিমান পরিষেবা সংস্থা ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্টের (আইএটি)। গত ২৮ জানুয়ারি দেশটির রোববার দুপুরের দিকে মৎসসম্পদ মন্ত্রণালয়ের তিন জন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়াসি দ্বীপের মৎসম্পদের ওপর জরিপ চালাতে রাজধানী জাকার্তা থেকে রওনা হয়েছিল উড়োজাহাজটি; কিন্তু রওনা হওয়ার কিছুক্ষণ পর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির মূল দপ্তর থেকে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যায়।

দক্ষিণ সুলায়েসি দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী দলের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানিয়েছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই সেটির অনুসন্ধান শুরু হয়েছিল। পরে আজ শুক্রবার সকালে দক্ষিণ সুলাওয়াসির মারোস এলাকার বুরুসারাউং পবর্ততের কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। যে জায়গায় বিমানটি ধ্বংস হয়েছে, সেখান থেকে রাজধানী জাকার্তার দূরত্ব ১ হাজার ৫০০ কিলোমিটার।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা