ট্রাম্পের চাপের কাছে নত হব না
গ্রিনল্যান্ড ও চাগোস চুক্তি-দুই ইস্যুতেই যুক্তরাষ্ট্রের বিপরীতে শক্ত অবস্থান নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ আইনসভার (পার্লামেন্ট) নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি নত হব না। শুল্ক আরোপের হুমকির মুখে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটেন তার নীতি ও মূল্যবোধ থেকে সরে আসবে না।’
স্টারমার বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনের বিরোধিতা করায় যেসব দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, তা ‘সম্পূর্ণ ভুল’। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এই বিষয়ে যুক্তরাজ্যের অবস্থান অপরিবর্তিত থাকবে। খবব বিবিসির।
এ সময় তিনি জানান, ডেনমার্কের প্রধানমন্ত্রী আগামীকাল যুক্তরাজ্যে আসছেন, এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে-যেখানে গ্রিনল্যান্ড পরিস্থিতি গুরুত্ব পাবে।
স্টারমারের এই মন্তব্য আসে এমন এক সময়, যখন মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) স্কট বেসেন্ট অভিযোগ করেছেন যে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্রকে ‘হতাশ করছে’ যুক্তরাজ্য।
চাগোস চুক্তি ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র–যুক্তরাজ্য–ইউরোপের মধ্যে বাড়তে থাকা কূটনৈতিক টানাপোড়েন এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার কেন্দ্রে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস