রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে প্রবাসীদের সুযোগ কমছে


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-১-২০২৬ রাত ২:১৮

প্রবাসীদের কাজের সুযোগ কমিয়ে দিয়ে মার্কেটিং এবং সেলস খাতে নিজ নাগরিকদের কাজের ক্ষেত্র তৈরির ব্যবস্থা করছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সোমবার (১৯ জানুয়ারি) জানিয়েছে, এ দুই খাতের যেসব প্রতিষ্ঠান আছে- যাদের কর্মী সংখ্যা তিন বা তারও বেশি, তাদের লোকবলের ৬০ শতাংশ সৌদির নাগরিক হতে হবে। এসব কর্মীর মাসিক বেতন হবে ৫ হাজার ৫০০ রিয়াল।

মন্ত্রণালয় জানিয়েছে, বেসরকারি খাতের মার্কেটিং প্রতিষ্ঠানের কর্মী হতে হবে ৬০ শতাংশ। যার মধ্যে রয়েছে মার্কেটিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং ম্যানেজার, অ্যাডভারটাইজিং এজেন্ট, মার্কেটিং স্পেশালিস্ট, গ্রাফিক ডিজাইনার, অ্যাডভারটাইজিং ডিজাইনার, পাবলিক রিলেশন্স পদ।

সরকারি ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। অপরদিকে সেলস খাতে যেসব প্রতিষ্ঠানে তিন বা তারও বেশি কর্মী রয়েছে সেখানেও ৬০ শতাংশ স্থানীয় কর্মী রাখতে হবে। এই খাতে রয়েছে সেলস ম্যানেজার, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি এবং যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ, সেল স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট। এ খাতেও ৬০ শতাংশ কর্মী নেওয়ার সিদ্ধান্ত ঘোষণার তিন মাস পর থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকরের মাধ্যমে শ্রমবাজার আরও আকর্ষনীয় হবে, মানসম্পন্ন কাজের সুযোগ তৈরি হবে এবং যোগ্য সৌদির নাগরিকদের চাকরির স্থিতিশীলতা প্রমোট হবে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা