রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ 


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২৬ রাত ১০:১৬

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে তিন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা এবং সুলাওয়েসি দ্বীপের মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর পর শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ। 

ইন্দোনেশিয়ায় পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র এন্ডাহ পূর্ণামা সারি এক বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) পরিচালিত টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি যোগিয়াকার্তা শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসার শহরে যাওয়ার পথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটি শেষবারের মতো দুপুর ১টা ১৭ মিনিটে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায় ট্র্যাক করা হয়েছিল।

তিনি আরও জানান, বিমানে আটজন ক্রু সদস্য এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সদস্য যাত্রী হিসেবে ছিলেন। বিমান বাহিনীর হেলিকপ্টার, ড্রোন এবং স্থল ইউনিটের সহায়তায় একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এদিকে মাউন্ট বুলুসারাউং-এ একদল পর্বতারোহী একটি বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ, আইএটি লোগোর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো এবং ঘটনাস্থলে এখনও ছোট ছোট আগুন জ্বলতে দেখেছে বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তার হাজার হাজার দ্বীপপুঞ্জকে সংযুক্ত করার জন্য বিমান পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।  

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা