খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ট্রাম্প
সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানে নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মূলত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদমাধ্যম পলিটিকোকে শনিবার (১৭ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”
বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় খামেনির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, “একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য পুরো ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে। এটি আগে কখনো দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “দেশকে সঠিকভাবে চালানোর জন্য— যদিও এ চালানোর বিষয়টি খুবই নিচু লেভেলের— ইরানের নেতৃবৃন্দকে দেশ সঠিকভাবে চালানোর দিকে মনযোগ দিতে হবে। যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য কয়েক হাজার মানুষকে হত্যা করে নয়। নেতৃত্ব হলো শ্রদ্ধার বিষয়, ভয় অথবা মৃত্যুর বিষয় নয়।”
এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগে তার ব্যাপক সমালোচনা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে তিনি অপরাধী হিসেবে অভিহিত করেছেন। খামেনি বলেছেন, ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প।
গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিক্ষোভে তিন হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২