রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে দূষিত পানি ব্যবহারে মৃত ৯, হাসপাতালে ২০০


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-১-২০২৬ সকাল ৫:৫২

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পানির পাইপ লিক হয়ে তা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সঙ্গে মিশে যায়। এতে চরম দূষিত পানি ব্যবহার করে অন্তত ৯ জন মারা গেছেন। রাজ্যের ইন্দোরের ভগীরথপুরায় রাস্তাঘাট এখন শুনশান। সেখানকার  ২০০ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্তত ২৭টি হাসপাতালে ছড়িয়ে ছিটিয়ে আছেন রোগীরা। 

ভগীরথপুরার এই অসুস্থ মানুষরা দূষিত, কলুষিত পানি ব্যবহার করেছেন। তাই তাদের এই অবস্থা। তাদের বাড়িতে যে পানি আসে তার সঙ্গে মিশে গিয়েছিল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার পানি। ফলে অসুস্থরা সমানে বমি করতে থাকেন। তাদের ডায়রিয়া হয়, প্রবল জ্বর হয়। তারা হাসপাতালে ভর্তি হন। মোট এক হাজার ৪০০ জনের শরীর খারাপ হয়েছিল। বর্তমানে অন্তত ২০০ জন হাসপাতালে আছেন। 

অসুস্থরা সকলেই এই দূষিত পানি ব্যবহার করেছিলেন। ইন্দোরের চিফ মেডিকেল ও হেলথ অফিসার(সিএমএইচও) বলেন, চারটি মৃত্যুর ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে তারা কলুষিত পানি ব্যবহার করেছিলেন। ভগীরথপুরায় পানির পাইপলাইনে একটি লিক হয়েছিল। সেখান দিয়েই পয়ঃনিষ্কাশন ব্যবস্থার লাইনের পানি মিশে যায়। 

জেলাশাসক শিবম বর্মা বলেছেন, ল্যাবরেটরির রিপোর্টে পানি দূষিত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কোন ব্যাকটেরিয়ার জন্য মানুষ অসুস্থ হয়ে পড়েছেন তা এখনো জানানো হয়নি। 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা