মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চীনে দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলল ট্রেন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২৫ সকাল ৬:৩২

নিজেদের দ্রুতগতির মাগলেভ ট্রেন দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে চীন। এটি মাত্র দুই সেকেন্ডের ভেতর ৭০০ কিলোমিটার গতি তুলেছে। ট্রেনটির গতি এতই বেশি যে কেউ যদি পাশে থাকেন তাহলে এক সেকেন্ডের বেশি এটিকে দেখতে পারবেন না।

চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা একটি চৌম্বক দ্বারা চালিত ট্রেনের ওপর এ পরীক্ষা চালান। তার এক হাজার টনের বেশি ওজনের ট্রেনটিকে এ গতিতে চালাতে সমর্থ হন।

ট্রেনটিকে চালানো হয় ম্যাগলেভ ট্র্যাকের ওপর। এটি এত গতি তোলার পর সফলভাবে আবার নিরাপদে থামাতে সমর্থ হন তারা। এরমাধ্যমে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয় এটি।

এই ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের দ্বারা চলে। ফলে রেললাইনের সঙ্গে সরাসরি এটির চাকা যুক্ত থাকে না। ট্রেনটি মূলত চুম্বকের মাধ্যমে ভেসে থাকে এবং চুম্বকের মাধ্যমেই চলে।

এই ট্রেনের গতিবেগ এতই বেশি যে এটির শক্তি দিয়ে রকেটও নিক্ষেপ করা যাবে। কম সময়ে এত গতি তোলা ট্রেনটি যদি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তাহলে সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে আরেকটি শহরে কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন।

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা