মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসীদের ঢল


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২৫ সকাল ৬:৩১

ক্রিট দ্বীপের উপকূল থেকে ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। শনিবার ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকা থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর মধ্য দিয়ে গত পাঁচ দিনে ওই এলাকায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের সংখ্যা বেড়ে ৮৪০ জনে পৌঁছেছে।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই অভিবাসীদের উদ্ধারের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার গ্রিসের উপকূলরক্ষী বাহিনী ক্রিট দ্বীপ লাগোয়া উপকূল থেকে নতুন করে আরও ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এ নিয়ে এক সপ্তাহে ক্রিট দ্বীপের আশপাশের এলাকা থেকে মোট ৮৪০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

গ্রিসের পুলিশ বলেছে, শনিবার সকালের দিকে উদ্ধার হওয়া অভিবাসীরা ক্রিট দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকায় ছিলেন। ক্রিটের দক্ষিণের ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে ওই নৌকাটি অবস্থান করছিল।

তবে উদ্ধারকৃত অভিবাসীরা কোন দেশের নাগরিক, সেই তথ্য প্রকাশ করেনি গ্রিস কর্তৃপক্ষ। উদ্ধারের পর ওই অভিবাসীদের গাভদোস দ্বীপে নেওয়া হয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা