সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ৮
সিরিয়ার হোমসে জুমার নামাজের সময় একটি মসজিদের ভেতরে বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে দেখা যায়, ইমাম আলী ইবন আবি তালিব মসজিদের ভেতরের দেয়াল পুড়ে কালো হয়ে গেছে এবং জানালার কাচ ভেঙে পড়েছে। কিছু ছবিতে মসজিদের কার্পেটে রক্তের দাগ দেখা গেছে।
সানা জানায়, মসজিদের ভেতরে আগে থেকেই বিস্ফোরক ডিভাইস রাখা ছিল বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। সারায়া আনসার আল-সুন্নাহ নামের একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনী এখনো হামলাকারীদের শনাক্তের চেষ্টা করছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ হামলা হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘এই কাপুরুষোচিত কর্মকাণ্ড মানবিক ও নৈতিক মূল্যবোধের ওপর নগ্ন হামলা। এর উদ্দেশ্য দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা।’
সুন্নি চরমপন্থী গোষ্ঠী সারায়া আনসার আল-সুন্নাহ জানিয়েছে, তারা অজ্ঞাতপরিচয় আরেকটি গোষ্ঠীর সঙ্গে যৌথভাবে ঘটনাস্থলে পুঁতে রাখা বিস্ফোরক ব্যবহার করে এ হামলা চালিয়েছে।
গত জুনে দামেস্কে একটি গির্জায় প্রাণঘাতী বোমা হামলার দায় স্বীকার করার পর প্রথম আলোচনায় আসে তারা। তবে এই সন্ত্রাসী গোষ্ঠী সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এটি ইসলামিক স্টেটের (আইএস) ছদ্ম সংগঠন হতে পারে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস