মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১২-২০২৫ রাত ৯:৪

তুরস্কে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ। সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তুরস্ক সফরে থাকা অবস্থায় আঙ্কারা থেকে ত্রিপোলিগামী একটি বিজনেস জেট বিধ্বস্ত হলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। লিবিয়ার প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে উড্ডয়ন করা একটি ফ্যালকন–৫০ বিজনেস জেটে ছিলেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট পাঁচজন। দুর্ঘটনায় তাঁদের সবাই নিহত হন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, স্থানীয় সময় রাত ৮টা ৫২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়।

আঙ্কারা থেকে ত্রিপোলিগামী বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল। পরে আঙ্কারার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পরে আরেক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারার হাইমানা জেলার কেসিককাভাক গ্রামের কাছে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেন পুলিশ সদস্যরা। তিনি বলেন, ঘটনার পরবর্তী অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে জানানো হবে।

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা