মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুক হামলা, নিহত অন্তত ৯


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২৫ রাত ১২:৭

দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির জোহানেসবার্গের উপকণ্ঠে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলির এই ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো এই হামলায় আহত হয়েছেন আরও ১০ জন। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, জোহানেসবার্গের উপকণ্ঠের একটি টাউনশিপে রোববার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকায় এ হামলা চালানো হয়। তবে হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। মূলত গুলির ঘটনাটি ঘটে বেকার্সডালের একটি মদের দোকানের আশপাশে। এলাকাটি দক্ষিণ আফ্রিকার বড় কয়েকটি স্বর্ণখনির কাছাকাছি অবস্থিত একটি দরিদ্র অঞ্চল। আহতদের দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীরা হামলা চালিয়ে তিন বছরের এক শিশুসহ ১২ জনকে হত্যা করে। সে ঘটনায় পুলিশ জানায়, সেখানে অবৈধভাবে মদ বিক্রি করা হতো।

সেই ঘটনার পর পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথি গণমাধ্যমকে বলেন, ‘কমপক্ষে তিনজন অজ্ঞাত বন্দুকধারী এই হোস্টেলে প্রবেশ করে। সেখানে একদল মানুষ মদ্যপান করছিল। এরপর বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালানো শুরু করে। এই ঘটনায় অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে।’ 

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিককালে এমন এলোপাতাড়ি গুলির ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। ৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার খুবই বেশি। দেশটি বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারযুক্ত দেশগুলোর একটি হিসেবে পরিচিত।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তরের ২০২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, খুনের হারের দিকে দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বে শীর্ষে রয়েছে। দেশটিতে প্রতি লাখে ৪৫ জন হত্যার শিকার হন। পুলিশের তথ্য অনুযায়ী, শুধু গত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে প্রতিদিন গড়ে ৬৩ জনকে হত্যা করা হয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা