রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার 


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২১-১২-২০২৫ রাত ১০:৬

চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশশাকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে নগরীর দুই নম্বর গেট এলাকায় ফিনলে স্কয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব জানায়, সন্ত্রাসী বুইশশার বিরুদ্ধে নগরীর একাধিক থানায় অস্ত্র, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বিদেশ পলাতক বড় সাজ্জাদের হয়ে নগরীতে অপরাধমূলক কাজ করতেন। এই গ্রুপের অস্ত্রের উৎস, অন্যান্য সদস্য ও সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ততা কিনা সে বিষয়ে তথ্য নেয়া হচ্ছে। 

র‌্যাব আরও জানায়, নগরীতে চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো ও প্রতিপক্ষকে হামলার হুমকি দেয়ার কাজে বুইশশা ও তার বাহিনী জড়িত। আজ সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বুইশশার সম্পর্কে বিস্তারিত জানানো হবে। 

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু