কোটিপতি সিবিএ নেতা এয়াকুব গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া মামলায় যমুনা অয়েল কোম্পানির লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুবকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সেপ্টেম্বরে হওয়া জুলাই আন্দোলনের একটি মামলায় এয়াকুবকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত তাকে কারাগারে পাঠান।
জানা গেছে, ১৯৯৭ সালে যমুনা অয়েল কোম্পানিতে টাইপিস্ট হিসেবে চাকরি পান মোহাম্মদ এয়াকুব। তার বাবা মো. আবুল কাশেম ছিলেন কোম্পানির অফিস সহায়ক। বাবার মৃত্যুর পর এ কোম্পানিতে চাকরি পান তিনি। এরপর ২০০৯ সালে কোম্পানির লেবার ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পান। এক বছর পর হন সাধারণ সম্পাদক। সেই থেকে তিনি এই পদে রয়েছেন। গত দেড় দশক এটি ছিল শ্রমিক লীগের সংগঠন। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি এটিকে শ্রমিক দলের সংগঠন বানিয়েছেন।
যমুনার কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, তিন বছর চুক্তিতে কাজ করার পর ১৯৯৭ সালে চাকরি স্থায়ী হওয়ার সময় এয়াকুবের মূল বেতন ছিল ৯৩৫ টাকা। এখন এটি বেড়ে হয়েছে ৩৭ হাজার ৫০৩ টাকা। সব মিলিয়ে বেতন এখন ৮৫ হাজার ১০০ টাকা। তবে এয়াকুব চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশীতে চার হাজার বর্গফুটের ফ্ল্যাটে থাকেন। নামে-বেনামে তাঁর বিনিয়োগ আছে বিভিন্ন ব্যবসায়। চড়েন নিজের মাইক্রোবাসে।
একাধিক সূত্র জানায়, ২০১৪ সালে চট্টগ্রামের পতেঙ্গায় ২১ লাখ টাকায় ৬ শতাংশ জমি কিনেছেন এয়াকুব। ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় নুরুন নাহার বেগমের সঙ্গে যৌথভাবে ৫০ লাখ টাকায় ৪ শতাংশ জমি কেনেন তাঁর স্ত্রী মরিয়ম বেগম।
দুদক সূত্র বলছে, এয়াকুবের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বেশ কিছু সম্পদের তথ্যপ্রমাণ পেয়েছে সংস্থাটি। বোয়ালখালী উপজেলায় ১৪ শতাংশ, সাড়ে ১১ শতাংশ ও ১২ শতাংশের তিনটি জমি পাওয়া গেছে। আরও কিছু জমি আছে যৌথভাবে। এ ছাড়া চট্টগ্রামের অভিজাত এলাকায় খুলশীর দামপাড়ায় ৪ হাজার ২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট আছে তাঁর। দলিলে ১ কোটি ৭০ লাখ টাকা দাম পাওয়া গেছে ফ্ল্যাটের।
Parisreports / Parisreports
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার