মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সিডনিতে ইহুদি উৎসবে সন্ত্রাসী হামলা, বিশ্বনেতাদের নিন্দার ঝড়


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১২-২০২৫ সকাল ৫:৮

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে হামলার ঘটনায় এক সন্দেহভাজন বন্দুকধারীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপনের মধ্যেই হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ। গত ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে এই ভয়াবহ হামলার কড়া নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা।
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
সিডনির জনাকীর্ণ বন্ডাই সৈকতে এলোপাতাড়ি গুলির ঘটনা ‘অশুভ ইহুদিবিদ্বেষী তৎপরতা’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘ইহুদি অস্ট্রেলিয়ানদের ওপর আক্রমণ মানে প্রতিটি অস্ট্রেলিয়ানের ওপর আক্রমণ। আজ রাতে প্রতিটি অস্ট্রেলিয়ানই আমার মতো আমাদের জীবনযাত্রার ওপর এই হামলায় গভীরভাবে মর্মাহত হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে ঘৃণা, সহিংসতা ও সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা এটি নির্মূল করব। সহিংসতা ও ঘৃণার এই জঘন্য ঘটনার মধ্যেও জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে।’
 
নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস লুক্সন দুই দেশের ঘনিষ্ঠ বন্ধনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বন্ধুর চেয়েও কাছের। আমরা এক পরিবারের সদস্য। কিউইরা প্রতিদিন যে স্থানে ঘুরতে যায়, সেই বন্ডির মর্মান্তিক দৃশ্য দেখে আমি মর্মাহত। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সব নিউজিল্যান্ডবাসীর চিন্তা ও সহমর্মিতা রয়েছে।

যুক্তরাষ্ট্র
হোয়াইট হাউসে ক্রিসমাস উদযাপনের সময় সিডনিতে সন্ত্রাসী হামলার ঘটনাকে ‘ভয়াবহ আক্রমণ’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
 
এ হামলার জন্য দায়ীদের ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির গোলাগুলির ঘটনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় সন্দেহভাজনদের খুজেঁ বের করতে তদন্ত অব্যাহত আছে।
 
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই হামলার নিন্দা জানিয়েছেন। এক্স পোস্টে তিনি বলেন, ‘এই বিশ্বে ইহুদি-বিদ্বেষের কোনো স্থান নেই। এই ভয়াবহ হামলার শিকার, ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের সাথে আমাদের প্রার্থনা রয়েছে।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা