রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৯ ঘণ্টা ধরে ৩৫ ফুট গর্তে দুই বছরের শিশু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৫ সকাল ৯:২৩

৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত। তার গভীরতা ৩৫ ফুট। এই গভীর গর্তে পড়ে গেছে দুই বছরের শিশু স্বাধীন। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে দেওয়া হচ্ছে অক্সিজেন। আর গর্তের পাশে এক্সকেভেটর দিয়ে মাটি খননের কাজ চলছে।

ফায়ার সার্ভিস বলছে- শিশুটিকে উদ্ধারে তাদের তিনটি ইউনিট কাজ করছে। উদ্ধার করতে আরও ২-৩ ঘণ্টা সময় লাগতে পারে।  

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ৯ ঘণ্টায়ও উদ্ধার করা সম্ভব হয়নি শিশুটিকে। স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।

জানা গেছে, দুপুরে জমি থেকে মাটি নিয়ে আসার সময় একটি ট্রলি আটকে যায়। রাকিব ও তার স্ত্রী তাদের দুই বছরের ছেলেকে নিয়ে মাটিতে গেঁথে যাওয়া ট্রলিকে দেখতে যায়। শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। কোন এক সময় পরিত্যক্ত গভীর নলকূপের ওই গর্তে পড়ে যায় সে। পরে স্থানীয়রা ছাড়াও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। এরপর ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। তারা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। একই সঙ্গে গর্তের পাশে এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হচ্ছে।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু