মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২৫ সকাল ৯:২১

ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মাঝে তীব্র বাগবিতণ্ডা হয়েছে। বুধবার লোকসভায় দেওয়া বক্তৃতায় ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, সংসদে তিনি কীভাবে বক্তব্য দেবেন, তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।

দেশটির বিরোধীদল কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, তারা একদিকে বর্তমান ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তোলে, অন্যদিকে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায়। অথচ এই প্রক্রিয়ার লক্ষ্যই হলো ভোটার তালিকা হালনাগাদ এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় নিশ্চিত করা।

তিনি বলেন, ‌‌আপনারা জয়ী হলে ভোটার তালিকা ঠিক থাকে; নতুন পোশাক পরে শপথ নেন। কিন্তু যখন হেরে যান, তখনই বলেন ভোটার তালিকায় সমস্যা আছে... এই দ্বিমুখী মানসিকতা চলবে না।

রাহুল গান্ধীর ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে হাস্যরস করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন ‘হাইড্রোজেন বোমা’ নামেও পরিচিত হয়েছিল। অমিত শাহ বলেন, বিরোধীদলীয় নেতা ‘ভোট চুরির’ কথা বলেন অথচ কিছু পরিবার—নেহরু-গান্ধী পরিবার—হলো ‘বংশপরম্পরায় ভোটচোর। ’

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা