ভারতকে বাদ দিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়ার ইচ্ছা পাকিস্তানের
দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা সাম্প্রতিক ত্রিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরও কিছু দেশকে যুক্ত করে সম্প্রসারিত করা যেতে পারে।
বুধবার (৩ ডিসেম্বর) ইসলামাবাদ কনক্লেভ ফোরামে বক্তব্য রাখতে গিয়ে ইসহাক দার বলেন, ‘আমরা সবসময়ই শূন্য-সমষ্টিভিত্তিক দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছি এবং সংঘাতের পরিবর্তে সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছি।’
মূলত তার এই বক্তব্যের মাধ্যমে দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে ভারত ছাড়া একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে চীনও থাকবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে। বর্তমান বাস্তবতায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) কার্যত অচল হয়ে পড়েছে। এর পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের শীতল ও বৈরী সম্পর্ক।
গত জুন মাসে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কূটনীতিকরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হন। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। যদিও তখন তিন দেশই বলেছিল, এই উদ্যোগ কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়।
তবে ইসহাক দারের সাম্প্রতিক বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দক্ষিণ এশিয়াজুড়ে উত্তেজনা নতুন করে বেড়েছে। বিশেষ করে পাকিস্তান ও ভারতের মধ্যকার কয়েক দশকের বৈরিতা আবারও চরমে পৌঁছেছে। চলতি বছরের মে মাসে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চারদিনের সংঘাত হয়। এটি দু’দেশের সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দেয়।
এদিকে, বাংলাদেশ ও ভারতের সম্পর্কও সাম্প্রতিক সময়ে মারাত্মক অবনতির মধ্যে পড়েছে। গত বছরের আগস্টে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এখনো তাকে বাংলাদেশে ফেরত পাঠায়নি নয়াদিল্লি। সবশেষ চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লির সম্পর্কে আরও ভাটা পড়েছে।
এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো (বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান) কী ভারতকে বাদ দিয়ে কিংবা ভারতের প্রভাব সীমিত করে গঠিত কোনো নতুন আঞ্চলিক জোটে যোগ দেবে?
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস