ঢাকায় বিনিয়োগ সম্মেলনে আসছেন ইলন মাস্ক!
বাংলাদেশ এপ্রিলে ঢাকায় একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে, যা বৈশ্বিক বিনিয়োগকারীদের নিয়ে হতে পারে এক জমকালো মিলনমেলা। সরকারের দায়িত্বশীল সূত্রের দাবি, এই সম্মেলনে টেসলা এবং স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও বিশ্বখ্যাত উদ্যোক্তা ইলন মাস্কের উপস্থিতি নিয়ে যথেষ্ট আশাবাদী তারা। ইতোমধ্যে তার জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা ঢাকায় এসে পরিদর্শন করেছেন।
সম্প্রতি ইলন মাস্ক ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়ে বিশ্ব অর্থনীতির ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। তার প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের অসাধারণ সাফল্য তাকে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বিনিয়োগ সম্মেলনটি এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনের প্রস্তুতিতে ইতোমধ্যে গতি এসেছে। এটির মূল আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তবে, সরকারের বিভিন্ন পর্যায় সম্মেলনের সফল বাস্তবায়নে সহায়তা করবে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতামত নিয়ে এমন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা অন্তর্বর্তী সরকারের কাজ বা তার অন্য কর্মসূচিতে কোনো প্রভাব ফেলবে না।
সম্মেলনে ইলন মাস্ক ছাড়াও আমন্ত্রণ জানানো হতে পারে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের মতো বিশ্বখ্যাত ধনীদের। বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে তাদের উপস্থিতি নিশ্চিত করতে ড. মুহাম্মদ ইউনূসের গুড অফিস ব্যবহারের পরিকল্পনা করছে বিডা।
ইলন মাস্কের রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনাও চলছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের বিজয়ে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন প্রশাসনের এআই নীতি নির্ধারণী কমিটিতে মাস্কের সহযোগী ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণাণ অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।
উল্লেখ্য, অতীতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন আয়োজন করলেও সেগুলো কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। তবে এবারের আয়োজন নিয়ে সরকারের প্রত্যাশা অনেক বেশি। ৫৩ বছরের ইতিহাসে এটি হতে পারে দেশের সেরা বিনিয়োগ সম্মেলন।
Parisreports / Parisreports
স্মার্টফোনের দাম কমাল টেকনো
পার্ল হোয়াইটের সৌন্দর্যে নতুন পরিচয়ে আসছে ভিভো ওয়াই৫০০
অনারের উন্নত এআই প্রযুক্তিনির্ভর নতুন স্মার্টফোন
হোম অ্যাপ্লায়েন্স পণ্য আনল শাওমি
কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত
টানা ৪ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা
স্যামসাংয়ের সঙ্গে রমজানের আনন্দ হোক দ্বিগুণ
আইকনিক ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
এআই চশমা, পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডস আনছে অ্যাপল
টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে ইনফিনিক্স
‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো রেনো ১৫ সিরিজের ফোন