অটোপেনে বাইডেন স্বাক্ষরিত সব আদেশ বাতিলের ঘোষণা ট্রাম্পের
অটোপেন ডিভাইস ব্যবহার করে স্বাক্ষরিত জো বাইডেনের সব নির্বাহী আদেশ বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ নভেম্বর) ট্রুথ সোশালে দেয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
তার দাবি, বাইডেনের জারি করা নির্বাহী আদেশগুলোর ৯২ শতাংশই বেআইনি। কারণ সেগুলোয় স্বাক্ষর যন্ত্র 'অটোপেন' ব্যবহার করা হয়েছে। যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ। তাই সরাসরি প্রেসিডেন্টের অনুমোদন পায়নি আদেশগুলো। নথিগুলো এই মুহূর্ত থেকে অকার্যকর বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্পের অভিযোগ, ওভাল অফিসে বাইডেনকে ঘিরে থাকা ব্যক্তিরা এই প্রক্রিয়া পরিচালনা করেছে। তাই এগুলোর বৈধতা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের অভিযোগ করেছেন ট্রাম্প।
গত জুনে এক বিবৃতিতে বাইডেন দাবি করেন, তার সময়ে সব সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। ট্রাম্পের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলেও উল্লেখ করেন এক বিবৃতিতে।
এর আগে, হাউস রিপাবলিকানদের সাম্প্রতিক এক প্রতিবেদনে বাইডেনের অটোপেন ব্যবহারের সমালোচনা করা হলেও কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
উল্লেখ্য, অটোপেন হলো একটি রোবোটিক ডিভাইস, যা একটি যান্ত্রিক বাহু ব্যবহার করে আসল কলম দিয়ে একটি ব্যক্তির স্বাক্ষর নকল করে। এটি হাতে লেখা অক্ষরের মতো দেখতে স্বাক্ষর তৈরি করে এবং বিশেষত চিঠিপত্র, বই বা অন্যান্য নথিতে হাজার হাজার স্বাক্ষর দেয়ার জন্য ব্যবহৃত হয়।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস