এরদোয়ানের ক্ষমতা নিয়ে মন্তব্য করায় সাংবাদিকের ৪ বছরের কারাদণ্ড
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের শাসন নিয়ে মন্তব্যের দায়ে দেশটির প্রখ্যাত এক সাংবাদিককে চার বছর দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার তুরস্কের এক আদালত সাংবাদিক ফাতিহ আলতাইলিকে ওই কারাদণ্ড দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে তুরস্কে বিরোধী রাজনীতিবিদদের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। এর মাঝেই সাংবাদিক আলতাইলির বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত।
এর আগে, গত মার্চে এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকেও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। যদিও তিনি ওই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
সাংবাদিক আলতাইলির ইউটিউব চ্যানেলে ১৫ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। গত জুনে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এরদোয়ানের শাসন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ভিডিওতে দেশটিতে পরিচালিত এক জরিপের বরাত দিয়ে বলা হয়, বেশিরভাগ তুর্কি নাগরিক এরদোয়ানের আজীবন ক্ষমতায় থাকার বিপক্ষে।
ভিডিওতে আলতাইলি অটোমান আমলের ইতিহাস উল্লেখ করে বলেন, তুর্কিরা আর ক্ষমতায় দেখতে না চাইলে শাসককে হত্যা কিংবা ডুবিয়ে দিতো। সেই সময় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সহকারী অকতাই সারাল ওই মন্তব্যকে বেপরোয়া বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
টিআরটির প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলের আদালত প্রেসিডেন্টকে হুমকি দেওয়ার অভিযোগে আলতাইলিকে দোষী সাব্যস্ত করেছেন এবং তিনি কারাগারে থাকবেন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস