বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ৩:২১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) সদর দফতরে বন্দুকধারী ও আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন সন্ত্রাসী ও তিনজন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
 
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ বলেন, তিনজন আত্মঘাতী বোমাকারী সদর দফতরে প্রবেশের চেষ্টা করেছিল। একজন হামলাকারী মূল গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, আর দুইজন কমপাউন্ডের ভিতরে ঢুকে পড়ে।
 
তিনি আরও বলেন, এফসি কর্মীরা সঙ্গে সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করে দুইজনকে কমপাউন্ডের ভিতরে হত্যা করে। শেষ পর্যন্ত তিনজন আত্মঘাতী বোমাকারীই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলির সময় নিহত হন।
 
নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাল্টাপাল্টি হামলার ঘটনায় তিনজন এফসি সদস্য নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন।
  
বেসামরিক আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি গত জুলাই মাসে সরকার কর্তৃক নামকরণ করা হয়। বাহিনীর সদর দফতর একটি জনাকীর্ণ এলাকায় একটি সামরিক সেনানিবাসের কাছে অবস্থিত।
 
সদর দফতরে ব্যারাক, হাসপাতাল এবং আবাসিক কোয়ার্টার রয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসের অ্যাসেম্বলির মূল কম্পাউন্ডের সময় এই হামলার ঘটনা ঘটে।

Parisreports / Parisreports

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল

বেলুচিস্তানে অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

ইরান গুরুত্বের সঙ্গে আলোচনা করছে, জানালেন ট্রাম্প

ইরানের সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব

ভারতে বিমান বিধ্বস্ত হয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী নিহত

ইরানে এবারের হামলা হবে আগের চেয়েও বড়

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় ১১ জন নিহত

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে আইস এজেন্টের হাতে প্রাণ হারালেন আরেক ব্যক্তি

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ৭