চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের বিমান হামলা
যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান হামলায় জেইতুন নামে একটি এলাকায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের কাছের মাওয়াসিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সবমিলিয়ে নতুন হামলায় এখন পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাদের ওপর আজ হামলা হয়েছে। এরপর এর জবাবে বিমান হামলা হয়েছে। যদিও এ হামলায় কোনো সেনা হতাহত হয়নি। হামলার ব্যাপারে দখলদাররা কোনো প্রমাণ এখনো দেয়নি।
গত মাসে সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর অন্তত দুইবার তারা সাধারণ মানুষের ওপর বড় হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চললেও এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষকে হত্যা করেছে তারা।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস