মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১১-২০২৫ সকাল ৮:৩৩

ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেওয়া হবে না বলে আবারও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া গাজা বেসামরিকরণ ও হামাসের যোদ্ধাদের নিরস্ত্র করা হবে বলেও মন্তব্য করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।

রোববার (১৬ নভেম্বর) এক সরকারি বৈঠকে এ দখলদার বলেন, “ফিলিস্তিন রাষ্ট্র বা ভূখণ্ড নিয়ে আমাদের অবস্থানের পরিবর্তন হয়নি। গাজাকে বেসামরিকরণ করা হবে এবং হামাস নিরস্ত্র হবে। সহবে বা কঠিনভাবে হোক। এ নিয়ে আমার কোনো স্বীকৃতি, টুইট বা লেকচারের দরকার নেই।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফার যুদ্ধবিরতির চুক্তিসহ অন্য সবকিছুতে আছে গাজাকে অস্ত্রমুক্ত এবং হামাসকে নিরস্ত্র করা হবে।”

“ফিলিস্তিনি রাষ্ট্র নিয়ে আমাদের অবস্থান: জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের কোনো ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের যে বিরোধীতা আমরা করি, সেটি অব্যাহত আছে। আমাদের এ অবস্থানের এক বিন্দুও পরিবর্তন হয়নি।”

এদিকে গাজায় দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে এখন মুসলিম বিশ্বের সবচেয় প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইছে দখলদার ইসরায়েল।

 

 

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা