রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশকে কামড়ে পালালেন ছাত্রদল নেতা, আহত ৩


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১১-২০২৫ সকাল ৮:৮

বরিশাল নগরে গ্রেফতার এড়াতে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছেন ছাত্রদলের এক নেতা। এ সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনার পর শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে মামলা করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার শহর উপ-পরিদর্শক (টিএসআই) মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

পলাতক আসামি মাসুম হাওলাদার নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চলতি বছর একটি মামলার আসামি মাসুম হাওলাদারকে গ্রেফতার করতে শুক্রবার রাত আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় যায়। মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও ইট ছুড়লে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে আটক করে পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Parisreports / Parisreports

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু