শুক্রবার, ৮ মে, ২০২৬

ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ দুপুর ১২:১৩

ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়েছে। এ ঘটনায় কয়েকজন বিদেশি যোদ্ধাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হায়াত তাহরির আল-শাম এইচটিএস।

দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত সুকায়লাবিয়াহ শহরটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিত। এ শহরের প্রধান চত্বরে ক্রিসমাস ট্রিতে আগুনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ক্রিসমাসের আগের রাতে ক্রিসমাস ট্রিতে আগুন দিচ্ছে দুই মুখোশধারী। ভিডিওতে আরও দেখা যায়, ঘটনার পর সুকায়লাবিয়াহ চত্বরে বিক্ষুব্ধদের সামাল দেয়ার চেষ্টা করছেন এইচটিএস এর ধর্মীয় নেতা। খ্রিস্টানদের সঙ্গে সংহতি প্রকাশ করতে তাকে ক্রস ধরে থাকতেও দেখা যায় ভিডিওটিতে, যা সাধারণত রক্ষণশীল ইসলামপন্থীরা করেননি।

গতকাল মঙ্গলবার রাজধানী দামেস্কের একাংশসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। দামেস্কের কাছে কাসা এলাকায় লোকজনকে বিদেশি যোদ্ধাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। সিরিয়া এখন মুক্ত, নন-সিরিয়ানদের চলে যাওয়া উচিত বলেও জানান তারা।

এদিকে দামেস্কের কাছে বাব তৌমা এলাকায় বিক্ষোভকারীরা একটি ক্রস আর সিরিয়ার পতাকা নিয়ে স্লোগান দিচ্ছিলেন, ‘আমরা আমাদের ক্রসের জন্য জীবন দেবো।’

জর্জেস নামে একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা যদি আমাদের খ্রিস্টান ধর্ম বিশ্বাস নিয়ে আমাদের দেশে বাস করতে না পারি, তাহলে আমরা এখানে থাকব না।’

প্রসঙ্গত, সিরিয়ায় অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাশাপাশি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বসবাস। এর মধ্যে আছে কুর্দি, আর্মেনিয়ান, আসিরিয়ান, খ্রিস্টান, দ্রুজ, আলাউয়ি শিয়া ও আরব সুন্নি। তবে, শিয়া ও সুন্নি মিলে দেশটির মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।

 

Parisreports / Parisreports

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ইরান যুদ্ধে হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার

ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আমিরাত

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

অচলাবস্থা কাটিয়ে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

লেবাননে আরও এক ফরাসি শান্তিরক্ষী নিহত

মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান

ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো

উদ্বোধনের একদিন আগেই ভারতের তেল শোধনাগারে আগুন