হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
ইরানের উপকূলীয় এলাকার কাছাকাছি হরমুজ প্রণালী থেকে তেলবাহী একটি বাণিজ্যিক ট্যাংকার আটক করেছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ওই ট্যাংকার আটকের তথ্য নিশ্চিত করেছে তেহরান।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, ইরানের উপকূলের কাছাকাছি উপসাগর থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে তেহরান। এর এক দিন আগে, বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা ইরান উপকূলে বাণিজ্যিক ট্যাংকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছিল।
এক বিবৃতিতে আইআরজিসি বলছে, ‘‘শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় বিচারিক কর্তৃপক্ষ ‘তালারা’ নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারের কার্গো জব্দের নির্দেশ দিয়েছে। পরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর একটি শাখা ওই ট্যাংকারের গতিবিধি নজরদারির পর জব্দ করেছে।’’
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অনুমোদনবিহীন পণ্য বহন করে আইন লঙ্ঘন করেছে ওই ট্যাংকার। প্রায় ৩০ হাজার টন পেট্রোকেমিক্যাল পণ্য বহনকারী ট্যাংকারটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল।’’
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস