মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিধসে ৬ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২৫ সকাল ৭:৫৪

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভূমিধসে ৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও ১৭ জনের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা। টানা কয়েকদিন ধরে ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রদেশটির চিলাচাপ শহরের সিবেউনিয়িং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে গ্রামের ১২টি ঘর মাটির নিচে চাপা পড়ে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বুদি ইরাওয়ান আজ শনিবার বলেন, 'এর আগে উদ্ধারকারীরা তিনজনের লাশ উদ্ধার করেছিলেন। আমরা আরও তিনজনের লাশ পেয়েছি। এখনো ১৭ জনকে খুঁজে পাওয়া বাকি। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।'

নিখোঁজরা ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে চাপা পড়ে আছেন বলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে বলে তিনি জানান।  

এর আগে জানুয়ারিতে মধ্য জাভার আরেক শহর পেকালংগানে ভারি বৃষ্টিপাতে আরেকটি ভূমিধস হয়েছিল। ওই দুর্যোগে কমপক্ষে ২৫ জন মারা গিয়েছিলেন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা