মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফিলিপাইনের দিকে ধেয়ে যাচ্ছে আরেক টাইফুন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৫ সকাল ৮:৪৩

শক্তিশালী টাইফুন কালমায়েগির তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই আরেক টাইফুন ধেয়ে যাচ্ছে ফিলিপাইনের দিকে। গত সপ্তাহে কালমায়েগির আঘাতে দেশটিতে ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। এছাড়া বিভিন্ন জায়গায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও গাছপালা ভেঙে পড়ে। এরমধ্যেই ‘ফুং-অং’ নামে আরেকটি টাইফুন উপকূলের দিকে আসছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কালমায়েগি আঘাত হানার পর উদ্ধার অভিযান শুরু হয়েছিল সেটি আজ শনিবার (৮ নভেম্বর) থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের বদলে এখন হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে।

উপকূলে আঘাত হানার আগে ‘ফুং-অং’ সুপার টাইফুনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিলিপাইনের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, নতুন টাইফুনটি আকারে এত বড় যে এটি পুরো ফিলিপাইনকে ঢেকে ফেলতে পারে।


উপকূল ও নিম্নাঞ্চলের মানুষকে নিরাপদে সরে যেতে এখন থেকেই আহ্বান জানানো হচ্ছে। তাদের জন্য জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

কালমায়েগির আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিবু প্রদেশ। শক্তিশালী এ ঝড়ের আঘাতে যারা মারা গেছেন তাদের মরদেহ সারি সারি কফিনে রাখা ছিল। শেষ বিদায় জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তাদের শোকার্ত পরিবারের সদস্যরা।

ফিলিপাইনে এখনো প্রায় ১০০ মানুষ নিখোঁজ আছেন। ঝড় আঘাত হানার পর কয়েকদিন পেরিয়ে গেলেও তারা এখনো ফিরে আসেনি।

এছাড়া ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তারা হয় সরকারি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। নয়ত অন্য আত্মীয়দের বাড়িতে উঠেছেন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা