বিমানবন্দরে ফোন চুরির সময় আটক আনসার সদস্য বহিষ্কার
হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে আটক হওয়া আনসার সদস্য জেনারুলকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার তাকে বহিস্কার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে বের হবার সময় তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে অন্তত ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে সেখানে কর্মরত ব্যক্তিরা। এসব মোবাইল তার বুট জুতা, প্যান্ট, শার্টে গুঁজে রাখা অবস্থায় রাখা ছিল।
জেনারুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মী। তিনি আনসার সদস্য বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
এ ঘটনার পর তাকে বহিষ্কারের বিবৃতি দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত ৫ নভেম্বর রাতে অন্যদের মতো নাইট শিফটে দায়িত্ব পালন করছিলেন জেনারুল ইসলাম। তিনি লোভের বশবর্তী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে পোড়া ভবনের ভেতর থেকে ভস্মীভূত দ্রব্যাদি হতে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকিয়ে বের করার চেষ্টা করে ঘটনাস্থলেই ধরা পড়েন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার গুরুত্ব বিবেচনা করে, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনাক্রমে সংশ্লিষ্ট আনসার সদস্যকে শৃঙ্খলাভঙ্গজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো ধীরে ধীরে হ্রাস পেলেও সমূলে উৎপাটন করতে আরও অধিক মনস্তাত্ত্বিক ব্যবস্থাপনা ইতোমধ্যে জোরদার করা হয়েছে।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর