বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:১৮

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়জীদ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগকালে তার পায়ে গুলি করে দুর্বৃত্তরা।

আহত অবস্থায় এরশাদ উল্লাহকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সারোয়ার বাবলাসহ আরও দুইজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ সারোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় গণসংযোগকালে হঠাৎ গুলি ছোঁড়া শুরু করে দুর্বৃত্তরা। এ সময় এরশাদ উল্লাহর পায়ে গুলি লাগে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা সারোয়ার বাবলা নামের আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

 

Parisreports / Parisreports

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০

বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন

চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান

যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না

তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের

১৭ জানুয়ারি কক্সবাজার ও ১৮ জানুয়ারি চট্টগ্রাম যাবেন তারেক রহমান

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা