ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ
ভোলা সদর উপজেলায় ঘুমন্ত মায়ের পাশ থেকে তাসপিয়া নামে ১১ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গফুর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটি ওই বাড়ির বাসিন্দা মাওলানা জামাল ও কুলসুম বিবি দম্পতির ছোট মেয়ে।
শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির বাবা মাওলানা জামাল পেশায় মসজিদের ইমাম এবং কাচিয়া ইউনিয়নের মাঝেরচরে একটি মসজিদে থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে শিশুটি তার মায়ের পাশে ঘুমিয়ে ছিল। একপর্যায়ে ভোরে শিশুটিকে দুগ্ধ পান করানোর জন্য তার মা ঘুম থেকে উঠে দেখেন শিশুটি তার পাশে নেই। শিশুর ঘুমানোর জায়গায় একটি কোলবালিশ কাঁথা দিয়ে ঢেকে রাখা হয়েছে।
নিখোঁজ শিশু তাসপিয়ার ভাই আমানুল্লাহ বলেন, রাত সাড়ে ১২টার দিকে আমার মুরগির খামারের কাজ শেষে ঘরে ফিরে আমার বোন তাসপিয়াকে মায়ের পাশে ঘুমন্ত অবস্থায় দেখেছি। পরে আমি পাশের রুমে ঘুমিয়ে গেছি। ভোরে মা ঘুম থেকে উঠে দেখেন তার পাশে তাসপিয়া নেই, তার জায়গায় কাঁথা মোড়ানো কোলবালিশ রয়েছে। ভোর থেকেই চারিদিকে খুঁজতেছি। শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোথাও তাসপিয়াকে পাইনি।
এক প্রশ্নের জবাবে মো. আমানুল্লাহ বলেন, আমাদের বসতঘর থেকে অন্য কোনো মালামাল চুরি হয়নি, বাড়িতে প্রায় ৩০-৪০টির মতো বসতঘর রয়েছে। অন্য ঘরের লোকজন আনুমানিক রাত দেড়টার দিকে এক শিশুর কান্না শুনেছে, তারা ভেবেছে হয়তো পাশের ঘরের বাচ্চা কাঁদছে। যার কারণে তারা সাড়া দেয়নি। কে বা কারা আমার বোনকে ঘুমন্ত মায়ের পাশ থেকে নিয়ে গেছে তা কেউ দেখিনি। আমার বোনের দুই পায়ে জন্মগতভাবে শ্যাতি ও কপালের ওপরে সাদা চুল আছে। দ্রুত আমার বোনকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।
স্থানীয় বাসিন্দা মো. সিরাজ ও মোসলেউদ্দিন বলেন, ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুকে নিয়ে যাওয়ার মতো ঘটনা আমাদের গ্রামে আর ঘটেনি। এ ঘটনায় আমরা চিন্তিত। অতি দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা