ভোলায় ফের র্যাবের হাতে ধরা জ্বীনের বাদশা
অভিনব কৌশলে প্রতারণা করে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আবারও এক কথিত জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর মাঝি (৫৭)। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতারক জাহাঙ্গীর মাঝি ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চর কালিদাস গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা আজগর মাঝির ছেলে।
রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি। তিনি বলেন, প্রতারক জাহাঙ্গীর মাঝিসহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী জ্বীনের বাদশা সেজে প্রতারণা করার উদ্দেশ্যে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পারিবারিক সমস্যা সমাধান ও বশীকরণের বিজ্ঞাপন দিত। এর মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল।
সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার দক্ষিণ সাদেকনগর এলাকার বাসিন্দা মো. দিদারুল আলম অনলাইনে তাদের বিজ্ঞাপন দেখে প্রদত্ত নম্বরে যোগাযোগ করেন। নিজের ব্যক্তিগত সমস্যা জানানোর পর প্রতারকরা বশীকরণের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে তার কাছ থেকে মোট ৫৩ লাখ ৫ হাজার টাকা নেয় প্রতারক চক্রটি।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা