জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার
জামালপুরে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে জামালপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার ডিগ্রীরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে আব্দুল মতিন (৪৭) এবং তার স্ত্রী শাহিদা বেগম (৩৫)। শাহিদা বেগম নুরুন্দি এলাকার ডিগ্রীরচর গ্রামের আব্দুস সামাদের মেয়ে। শুক্রবার সকালে শহরের দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ বলেন, শুক্রবার সকালে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে ২২ হাজার পিস ইয়াবা নিয়ে আসছিলেন মাদক কারবারি আব্দুল মতিন ও তার স্ত্রী শাহিদা বেগম। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের দড়িপাড়া এলাকায় বাসটি থামিয়ে অভিযান চালায় এবং ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করে।
পুলিশ যাত্রীসহ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় এবং যাত্রীদের তল্লাশি চালায়। অন্য যাত্রীদের কাছে অবৈধ কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়, তবে দ্রুতগামী পরিবহণের বাসটি জব্দ করে রাখা হয়।
Parisreports / Parisreports
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা