পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীতে বাঁধ দিচ্ছে আফগানিস্তান
পাকিস্তানে পানি প্রবাহ নিয়ন্ত্রণে নদীতে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে আফগানিস্তান। দেশটির কুনার নদীতে এ বাঁধ নির্মাণ করার পরিকল্পনা হচ্ছে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত পানিসম্পদ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মানসুর জানিয়েছেন, প্রধান ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিজে বাঁধ নির্মাণের নির্দেশ দিয়েছেন।
গত দুই সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এরমধ্যে আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাঁধ নির্মাণ পরিকল্পনার তথ্য সামনে এলো। আফগান পানিসম্পদ মন্ত্রী বলেছেন, “আফগানদের নিজেদের পানি নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।”
চলতি বছরের এপ্রিলে পাকিস্তান ও ভারতের মধ্যে চারদিনের যুদ্ধ হয়। এরপর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল ও পাকিস্তানে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
কুনার নদী ও এর গুরুত্ব
৪৮০ থেকে ৫০০ কিলোমিটার দীর্ঘ কুনার নদীর উৎপত্তি পাকিস্তানের চিত্রাল বিভাগের কাছের হিন্দুকুশ পর্বতে। এটি দক্ষিণ কুনার দিয়ে প্রবাহিত হয়ে আফগানিস্তানের নানগারহার হয়ে আবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় প্রবেশ করেছে। এরপর এটি জালালাবাদের কাছ দিকে কাবুল নদীতে যুক্ত হয়েছে। যা পাকিস্তানে চিত্রাল নদী হিসেবে পরিচিত। সবশেষে নদীটি পাঞ্জাবের অ্যাটোকের কাছে সিন্ধু নদের সঙ্গে মিলে গেছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২